১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:৪৪

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে ধাক্কা, নিহত ৩

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২

  • শেয়ার করুন

গোপালগঞ্জের ডুমদিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দিয়েছে। এ সময় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু নাইম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ডুমদিয়া স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. বাচ্চু মোল্লা। তিনি বাসের চালক ছিলেন। নিহত বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিগন্ত পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া স্ট্যান্ডে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু নাইম বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। উদ্ধারের বিষয়টি জানিয়েছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল কালাম আজাদ।

তিনি আরও জানান, ডুমদিয়া বাজারে দিগন্ত পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে দুজন ও পরে একজন মারা যান। আহতদের উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন