৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৯:৫২

শিরোনাম
যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন

গোপালগঞ্জে নছিমন ও পিকআপের সংঘর্ষে ৩ ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী নিহত

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১

  • শেয়ার করুন

গোপালগঞ্জে নছিমন ও পিকআপের সংঘর্ষে তিন ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

মঙ্গলবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ পল্লীবিদ্যুৎ মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের আতিয়ার মোল্লার ছেলে জোবায়ের মোল্লা (২৬), আক্কাস মোল্লার ছেলে লিমন মোল্লা (৩০) ও রমেশ মিত্রের ছেলে মঙ্গল মিত্র (৩০)।

তারা পুকুর থেকে মাছ কিনে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু নাঈম মোহাম্মদ তোফাজ্জেল হক বলেন, ওই তিন ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে একটি পুকুর থেকে মাছ ধরে নছিমনে করে বিক্রির জন্য চন্দ্রদিঘলিয়া হাটে নিয়ে যাচ্ছিলেন।

“তাদের নছিমন গোপালগঞ্জ পল্লীবিদ্যুৎ মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি ওষুধ কোম্পানির পিকআপের সাথে সংঘর্ষ হয়।”

তিনি জানান, ঘটনাস্থলে মঙ্গল মিত্র মার যান। পিকআপটি প্রায় আধা কিলোমিটার দূরে পুলিশ মোড়ে জোবায়েরকে টেনে নিয়ে যায়। তখন জোবায়ের মুত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর লিমন মারা যান।

পরিদর্শক নাঈম জানান, নছিমন চালক সাদ্দাম সামন্য আহত হয়েছেন। পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে। সেটিকে চালকসহ আটকের জন্য অভিযান শুরু হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন