৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৭:১৩

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

গাজায় হামলা ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে তালায় বিক্ষোভ মিছিল

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫

  • শেয়ার করুন

তালা প্রতিনিধি : দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মজলুম ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল (শুক্রবার) জুম্মাবাদ আদর্শ যুব সংঘ, তালা উপজেলা প্রেসক্লাব, হাজী কল্যাণ সমিতি,তালা উপজেলা উলামা পরিষদ সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল তালা উপজেলার সরকারি হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে তালা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও বাংলাদেশের শ্রেষ্ট ঈমাম আলহাজ¦ মাওলানা মুহা.তাওহীদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, তালা উপজেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আজগর হোসেন জিহাদী, ওলামা বিভাগের মাওঃ কবিরুল ইসলাম, সাংবাদিক আকবর হোসেন, যুবদল নেতা সাইদুর রহমান সাইদ,যুব জামায়াত নেতা আনোয়ার হোসেন, মোঃ রেজাউল ইসলাম রেজা। সমগ্র অনুষ্ঠান কামরুজ্জামান মিঠু পরিচালনা ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলায় শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও ঈমাম আলহাজ¦ মাওলানা মুহা.তাওহীদুর রহমান। উক্ত মিছিল প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিম সাহেব সহ সর্বস্তরের মুসল্লীবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন