১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:৩৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

গাইবান্ধায় রহস্যজনক প্রাণীর উৎপাত ; এলাকাজুড়ে আতঙ্ক।

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১

  • শেয়ার করুন

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিণাথপুর ইউনিয়নে এক অজানা প্রাণীর আক্রমণে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে।

প্রাণীটি কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় লোকজনের ওপর হামলা করলেও স্থানীয়রা কেউ প্রাণীটিকে ঠিক মতো দেখতে পাননি। ফলে গ্রামবাসীদের মধ্যে বিরাজ করছে ভয় আর আতঙ্ক ।

তারা কেউ অচেনা এই প্রাণীকে, তাদের ভাষায়, ‘পাগলা শিয়াল’, কেউ ‘হায়েনা’ কিংবা ‘নেকড়ে’ হিসেবে বর্ণনা করছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান নয়ন বিবিসিকে বলেছেন, যারা আহত হয়েছে তাদের জলাতঙ্ক রোগের টিকা দেয়া হয়েছে।

তিনি বলেন, “প্রাণীটি কেমন তা কেউ দেখেনি। তবে স্থানীয়দের কথা শুনে এবং প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের সাথে আলাপ করে মনে হচ্ছে এটি পাগলা শিয়াল হতে পারে।”

তবে তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় কাউকে আর আক্রমণের খবর তারা পাননি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন