৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৭:৩৩

শিরোনাম
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

খুলনা রেলস্টেশনে ভাঙচুর, বিএনপির ১৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় রেলস্টেশন ভাঙচুরের ঘটনায় বিএনপির ১৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) রাতে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. খবির আহমেদ।

বিএনপির বিভাগীয় সমাবেশে আগতদের বাধা দেওয়াকে কেন্দ্র করে খুলনা রেল স্টেশনে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও বিএনপি নেতাকর্মী।

এ সময় বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করে। এ ঘটনায় শনিবার রাত সোয়া ১০টার দিকে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোা. খবির আহমেদ বলেন, রেলস্টেশনের গ্লাস ভাঙচুরের ঘটনায় রাতে বিএনপির অজ্ঞাতনাম ১৭০ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন। যেহেতু রেলস্টেশন একটি রাষ্ট্রীয় সম্পদ। এর রক্ষাণাবেক্ষণের দায়িত্ব সকলের। যারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন