২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৬:২৫

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনা মহানগরীর নতুন রাস্তা, জিরোপয়েন্ট ও শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক :

কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফুসে উঠেছে খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
প্রতিবাদ জানাতে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় মহানগরীর নতুন রাস্তা মোড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএল কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়।
একই সময়ে নগরীর শিববাড়ি মোড়ে অবরোধ কর্মসূচি পালন করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের অবরোধের ফলে শিববাড়ি মোড়ের আটটি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যোক্তিক দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। অথচ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে।
আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় আমাদের অনেক ভাই ও বোনেরা আহত হয়েছে। তাদের রক্ত ঝড়েছে। এ ঘটনায় বিচারের দাবি জানাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবি আদায় হওয়া মাত্রই আমরা ঘরে ফিরে যাবো।
এদিকে, কোটা সংস্কারের এক দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে নগরীর জিরোপয়েন্ট মোড়ে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শিক্ষকরা। এর আগে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে শিক্ষকরা মানববন্ধন করেছে।
আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে শিক্ষকরা বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আপনারা ধৈয্যের সাথে যেভাবে অহিংস আন্দোলন করছেন দাবির জন্য লড়ে যাচ্ছেন সেভাবে অহিংস থাকবেন। শিক্ষার্থীরা যে দ্রুত বাসায় ফিরতে পারে ও আশু সমাধান প্রত্যাশা করছি।
এদিকে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে খুবি শিক্ষকরা। মানববন্ধনে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। এরমধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সহমত ও সহমর্মিতা ঘোষণা করা হয়েছে। দ্রুত শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে কোটা সংস্কার করার দাবি জানানো হয়েছে। বিভিন্ন বিশ্ব লয়ে শিক্ষার্থীদের উপর বর্বর হামলার প্রতি তীব্র ঘৃণা ও নিন্দা প্রকাশ করা হয়েছে। প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান হয়েছে। হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা করার জন্য দাবি জানানো হয়।
ওই মানববন্ধনে অংশ নিয়েছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. মোর্ত্তুজা আহমেদ। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যে দাবিটা আন্দোলন করছেন তা খুবই যৌক্তিক ও সময়োপযোগী। উচ্চ আদালত চাইছেন কোটা থাকুক তবে তা যৌক্তিক পর্যায়ে। এখন এ বিষয়ে সরকারকে ভাবতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যে হামলা করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা শিক্ষকরা চাই শিক্ষার্থীরা যেন নিরাপদে থাকেন, রাষ্ট্রকে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন