৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৭:৩৭

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনায় ঠিকাদারের ছোড়া গুলিতে ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুলিবিদ্ধ, অস্ত্র জব্দ

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২০

  • শেয়ার করুন

খুলনায় ঠিকাদারের ছোড়া পিস্তলের ফাঁকা গুলিতে লামিয়া (১৫) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর মিস্ত্রীপাড়া আরাফাত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রী লামিয়া নগরীর আরাফাত জামে মসজিদ এলাকার বাসিন্দা মো: জামাল হোসেনের মেয়ে ও ইকবালনগর সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এদিকে, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ২ রাউন্ড গুলির খোসা জব্দ করেছে ।

স্থানীয় এলাকাবাসী জানায়, মিস্ত্রীপাড়ার বাসিন্দা ঠিকাদার শেখ ইউসুফ আলী নগরীর বাবু খান রোডের সংস্কারের কাজ পেয়েছেন। এই কাজটি নেওয়ার জন্য কয়েকজন সন্ত্রাসী বেশ কয়েকদিন ধরে তাকে চাপ দিচ্ছে। তারা শুক্রবার বেলা ১১টার দিকে ইউসুফ আলীর বাড়িতে গিয়ে তাকে হুমকি দেয়। এ সময় ইউসুফ আলী সন্ত্রাসীদের লক্ষ্য করে তার লাইসেন্স করা পিস্তল দিয়ে ২ রাউন্ড গুলি ছোড়ে। এর একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিপরীত দিকের বাড়ির গেটে দাঁড়িয়ে থাকা স্কুল ছাত্রী লামিয়ার বাম পায়ের উপরের অংশে বিদ্ধ হয়। এতে সে অচেতন হয়ে পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের সার্জা‌রি বিভাগে ভর্তি করা হয়।

খুমেকের সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিরুদ্ধ সরকার জানান, লামিয়া বর্তমানে খুমেকের সার্জারি ওয়ার্ডের ২ নম্বর ইউনিটে ভর্তি রয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত। তবে, লামিয়ার জীবনের ঝুঁকি না থাকলেও পায়ের বড় ধরনের ক্ষ‌তি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, লামিয়ার বাম পায়ের ওপরের অংশের সিমারে (থাই) গুলিটি বিদ্ধ হয়েছে। তবে, এটি হাঁড়ে না লেগে মাংসের মধ্যে ঢুকে আছে। তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছি। শনিবার তাকে আর্থপেডিক্স চিকিৎসককে দেখানো হবে। এরপর তার পরবর্তী চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঠিকাদার শেখ মো: ইউসুফ আলী বলেন, বেলা ১১টার দিকে ৪ জন অপরিচিত সন্ত্রাসী তার বাসায় গিয়ে অস্ত্রের মুখে ফের চাঁদা দাবি করে। এ সময় তিনি ২ রাউন্ড ফাঁকা গুলি করলে সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ব্যবহৃত পিস্তল এবং ১০ রাউন্ড গুলি ও ২ রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়েছে। তবে, এ ঘটনায় বিকাল ৪টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। কেউ আটকও নেই। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার কানাই লাল সরকার বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। ফলে এ বিষয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন