৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:৪৬

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনা বিভাগে করোনায় একদিনে ২৫ জনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ৭৫৭জন।
মঙ্গলবার (১০ আগস্ট ) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করে। সোমবার (৯ আগস্ট) খুলনা বিভাগে ২৪ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনা ও ঝিনাইদহে ৫ জন করে, যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গায় ২ জনের করে এবং মেহেরপুরে একজনের মৃত্যু হয়েছে।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ১৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭০৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৯৩৪ জন।i

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন