২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:২১

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনা বিভাগে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ৭৬১

প্রকাশিত: আগস্ট ৬, ২০২১

  • শেয়ার করুন

শেখ আশিকুর রহমান বাবুঃ খুলনা বিভাগে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৭৬১ জনের।

এর আগে বৃহস্পতিবার (০৫ আগস্ট ) বিভাগে ৩৪ জনের মৃত্যু এবং ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। শুক্রবার (০৬ আগস্ট ) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় ৯ জন, ঝিনাইদহে ৬ জন, যশোরে ৫ জন, মেহেরপুরে ৪ জন, বাগেরহাট ও নড়াইলে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৪৫৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৫৯০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৩৫৪ জন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন