৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:১৭

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনা জেলা সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি মাহতাব-সম্পাদক সাজু রহমান

প্রকাশিত: আগস্ট ৫, ২০২২

  • শেয়ার করুন

ঢাকায় কর্মরত খুলনা জেলার সাংবাদিকদের সংগঠন খুলনা জেলা সাংবাদিক ফোরামে’র কমিটি গঠন হয়েছে। সংগঠনের সভাপতি হয়েছেন প্রতিদিনের বাংলাদেশে’র বিশেষ প্রতিনিধি ফসিহ উদ্দীন মাহতাব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিটিভি’র সাবেক বিশেষ প্রতিনিধি সাজু রহমান। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে এই কমিটি ঘোষণা করেন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও নিউজ টোয়েন্টিফোর টিভির এক্সিকিউটিভ এডিটর রাহুল রাহা। ১৯ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রিজভী নেওয়াজ (চ্যানেল আই), সহ-সভাপতি পার্থ প্রতিম ভট্টাচার্য (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুয়াজ (খোলা কাগজ), অর্থ সম্পাদক জাকির হোসাইন (দৈনিক আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক তরিক ইসলাম (দেশ টিভি), দপ্তর সম্পাদক জোনায়েদ আলী সাকী (সময় নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), নারী বিষয়ক সম্পাদক ফারজানা লাবনী (সাবেক কালের কন্ঠ), ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আশিক (ডিবিসি), জনকল্যাণ সম্পাদক শেখ তৌফিকুর রহমান ওরিন (বণিক বার্তা)।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (নিউএজ), নিখিল ভদ্র (কালের কণ্ঠ), তৌহিদুর রহমান (বাংলানিউজ), হাবিব রহমান (নয়া দিগন্ত), সফিকুল ইসলাম রাসেল (ডেইলি বাংলাদেশ), রাজু আহমেদ (দেশ টিভি), তৌফিক মাহমুদ মুন্না (দেশ টিভি)।
এছাড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে থাকবেন- তপন বিস (জনকণ্ঠ), আনোয়ার আল দ্বীন (ইত্তেফাক), রাহুল রাহা (নিউজটোয়েন্টিফোর টেলিভিশন), দীপ আজাদ (নাগরিক টেলিভিশন), এনায়েত ফেরদৌস (নিউজ টুডে), সৈয়দ শফি (আজকালের খবর), জাকির হোসাইন (সমকাল), এস এম আবু সাইদ (আজকের সংসাদ)।
কমিটি ঘোষনার পর সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের উপদেষ্টা এবং খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি রাহুল রাহা বলেন, এই কমিটি গতানুগতিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। খুলনা তথা দক্ষিণাঞ্চলের সমস্যা এবং সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে এই কমিটি কার্যকরি ভূমিকা পালন করবে। মফস্বলের জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সাথে একটি সেতু বন্ধন তৈরীতেরও কাজ করবে এই ফোরাম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন