৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:০০

শিরোনাম
যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন

খুলনায় হাসপাতালে করোনা রোগীকে ধর্ষণ চেষ্টাকারী ওয়ার্ডবয় আটক

প্রকাশিত: জুন ১৬, ২০২০

  • শেয়ার করুন

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত এক গৃহবধূ (২৫) রোগীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ওয়ার্ডবয় নজরুলকে আটক করা হয়েছে।
আজ (১৬ জুন) মঙ্গলবার ভোরে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মহানগরীর হাফিজ নগর থেকে তাকে আটক করে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) রাধে শ্যাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে মহানগরীর এক গৃহবধূ গত ৬ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। গত ১৩ জুন রাতে এক ওয়ার্ডবয় পিপিই পরে ওই রোগীর কাছে গিয়ে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে ওই রোগীর শরীরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে। বিষয়টি নার্সরা দেখে ফেলায় ওয়ার্ডবয় সরে যায়।এ ঘটনায় নজরুল নামের ওই ওয়ার্ডবয়কে সোমবার (১৫ জুন) চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন