৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:৪১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

খুলনায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় কমিউনিটি সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২

  • শেয়ার করুন

সোমবার খুলনা সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ড অফিসে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাইড খুলনা সেন্টার এর উদ্যোগে এক কমিউনিটি সম্পৃক্তকরণ কর্মশালা আয়োজন করা হয়।
প্রাইড খুলনা সেন্টারের এমপ্লয়মেন্ট অফিসার আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা সেন্টারের ট্রেইনার মোঃ আসাদুজ্জামান।
এছাড়া উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সমাজকর্মী পারভীন ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রাইড প্রজেক্ট এর প্রোগ্রাম অর্গানাইজার মোঃ বারিকুল ইসলাম, মোঃ আল আমিন, মেহেদী হাসান ও এ্যাসিট্যান্ট লজিস্টিক অফিসার মোঃ নয়ন মাহমুদ।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন এবং তাদের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে রিটেইল সেলস সেক্টরে শোভনীয় কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের সুবিধাবঞ্চিত নারী-পুরুষ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিয়ে আলোচনা করা হয়। কর্মীদের সকলের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ সহ সকলেই নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তি নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। মূলত আমাদের রিটেইল সেলস প্রশিক্ষণের উদ্দেশ্য এবং লক্ষ্য কমিউনিটির স্থানীয় মানুষকে অবগত করন ছিল এ কর্মশালায় মূল উদ্দেশ্য।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলে এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং কমিউনিটির মানুষকে এবিষয়ে অবগত করতে সহমত পোষণ করেন।
উল্লেখ্য যে, প্রাইড প্রজেক্ট এর আওতায় খুলনা সদরের ময়লাপোতায় সাথী কমপ্লেক্সে এর তৃতীয় তলায় রিটেইল সেলসের উপর ক্লাসরুম ভিত্তিক ও ওয়ার্কপ্লেস ভিত্তিক ৩৬০ ঘন্টার ট্রেনিং প্রদাণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। যেখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ও যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। এছাড়া প্রশিক্ষণ শেষে গ্র্যাজুয়েট লার্নারদের চাকরির সুব্যবস্থা করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন