৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৮:২১

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনায় প্রথম ফায়ার হাইড্রেন্টের উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১

  • শেয়ার করুন

খুলনায় হোটেল সিটি ইনের পাশে সরকারিভাবে স্থাপন করা হয়েছে মহানগরীর প্রথম ফায়ার হাইড্রেন্ট। খুলনার গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যায়ক্রমে এরকম আরও ৫০টি ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা হবে।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে খুলনায় প্রথম ফায়ার হাইড্রেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

তিনি বলেন, আধুনিক খুলনা মহানগরী গড়তে ফায়ার হাইড্রেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নগরীর অধিকাংশ পুকুর ভরাটের কারণে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে অনেক দূর থেকে পানি আনতে হয়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

ফায়ার হাইড্রেন্টের মাধ্যমে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়িতে দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে নগরীর পুকুরগুলো খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

সিটি ইন কর্তৃপক্ষকে প্রথম ফায়ার হাইড্রেন্ট স্থাপনের জন্য পিলার সরবরাহ করায় ধন্যবাদ জানান মেয়র তালুকদার আব্দুল খালেক।

খুলনা হোটেল সিটি ইনের (অগ্নি ও নিরাপত্তা ব্যবস্থাপনা) উপদেষ্টা মো. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল্লাহ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বাবুল চক্রবর্তী।
এর আগে মেয়র হোটেল সিটি ইনের পাশে স্থাপিত প্রথম ফায়ার হাইড্রেন্ট উদ্বোধন এবং ফায়ার সর্ভিসের মহড়া প্রত্যক্ষ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন