২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১০:২৮

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনায় দুই মেডিকেল ভর্তি কোচিং সিলগালা

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগে খুলনায় মেডিকেল ভর্তি কোচিং মেডিএইড ও ডিএমসি স্কলারের অফিস বন্ধ করে সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ মঙ্গলবার জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কোচিং সেন্টার দুটিতে তালা ঝুলিয়ে দেয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান ও মহেশ্বর মন্ডল।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের তত্ত্বাবধান ও দিক নির্দেশনা মোতাবেক এবং স্বাস্থ্য অধিদপ্তরের সিধান্ত অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে গত ৯ জানুয়ারি থেকে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। এই নির্দেশনা অনুযায়ী খুলনা মহানগরীর মেডিকেল ভর্তি কোচিং সেন্টারসমূহে অভিযান পরিচালনা করা হয়।
নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রাখায় মেডিএইড ও ডিএমসি স্কলার মেডিকেল কোচিং বন্ধের নির্দেশ প্রদান করা হয় এবং প্রতিষ্ঠান দুটিই সিলগালা করা হয়।
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে গত ৯ জানুয়ারি থেকে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সকল মেডিকেল কোচিং অনলাইন ও অফলাইন বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। আমরা বিষয়টি জানিয়েছি। কিন্তু নির্দেশনা অমান্য করায় আজ অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন