১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:৩৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

খুলনায় জাতীয় শোক দিবসের কর্মসূচি

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩

  • শেয়ার করুন

পিআইডি : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে খুলনা জেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে এবং সূর্যাস্তের পূর্বে নামাতে হবে। পতাকা নির্ধারিত মাপ ও রঙের হতে হবে এবং পতাকা উত্তোলনের জন্য উপযুক্ত দন্ড ব্যবহার করতে হবে। ছেঁড়া বা বিবর্ণ পতাকা ব্যবহার করা যাবে না।

ঐদিন সকাল আটটায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হবে। পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে। ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় শীর্ষস্থান অজর্নকারীদের ভিডিও অনুষ্ঠানের পূর্বে প্রদর্শন করা হবে। ১৫ আগস্টের পূর্বে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বক্তৃতার আয়োজন করা হবে।

১৫ আগস্ট উপলক্ষ্যে সকল মসজিদে দোয়া মাহফিলসহ বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন খতম, কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সকল সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শোক দিবসের সঙ্গে সংগতিপূর্ণ আলোচনা সভা, আবৃত্তি, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ ও নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করবে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুলনা আঞ্চলিক তথ্য অফিস জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে।

জাতীয় শোক দিবসে স্থানীয় সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা বা ক্রোড়পত্র প্রকাশ করবে এবং বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।

উপজেলা পর্যায়ের সকল সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ দিবসটি সাথে সঙ্গতি রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন