৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:৩১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

খুলনায় করোনা উপসর্গে নিয়ে ১০ ঘন্টায় ৭ জনের মৃত্যু

প্রকাশিত: জুন ২০, ২০২০

  • শেয়ার করুন

খুলনায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সাথে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছে না। গত ১০ ঘণ্টায় খুলনায় মৃত্যু হয়েছে সাত জনের। এ নিয়ে খুলনায় মোট ৫৬ জন রোগী করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন।খুলনা সিভিল সার্জনের ভাষ্যমতে, খুলনায় বর্তমানে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থায় রূপ নিচ্ছে।

খুলনা মেডিকেলের তথ্যমতে, দশ ঘন্টায় খুলনায় সর্বোচ্চ করোনা উপসর্গ নিয়ে সাতজন মারা যান, এদের মধ্যে রয়েছে খালিশপুরের জরিনা বেগম (৬০), রুফসার মো. আলী( ৬০), যশোর অভয়নগরের রুমা বেগম (৩৫), নড়াইল কালিয়ার কার্তিক (৪০), খুলনা সদরের জামশেদ আলম (৬০) এবং সোনাডাঙ্গার নাসিম আহমেদ (৬০)। রাত ৮টা ৩০ মিনিটে করোনা উপসর্গ নিয়ে ফিরোজ আহমেদ (৫৯) নামের আরও একজন মারা গেছেন। তিনি মহানগরীর টুটপাড়া এলাকার মৃত মৌলভী আহমেদ হোসেনের ছেলে। তিনি সকাল ৭টায় হাসপাতালে ভর্তি হন।এ নিয়ে খুলনায় মোট ৫৬ জন রোগী করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন