৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৩:৫২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

খুলনার ৬৩ জনসহ খুমেক ল্যাবে করোনা শনাক্ত ১১৩

প্রকাশিত: জুলাই ২১, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) মাইক্রোবায়োলজি বিভাগে আর টি- পিসিআর ল্যাবে ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৬৩ জনই খুলনার। এছাড়াও বাগেরহাটের ৩২ জন, সাতক্ষীরার ১৭ জন ও নড়াইলের ১ জনের করোনা শনাক্ত হয়েছে।আর গত চব্বিশ ঘন্টায় করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ৫৬ জন। মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৮০০ জন।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান মঙ্গলবার আর টি- পিসিআর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল।খুলনার নমুনা ছিলো ১৪৫টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ১১৩ টি। যার মধ্যে ৬৩ জনই খুলনা জেলার। খুলনা ছাড়াও বাগেরহাটের ৩২ জন, সাতক্ষীরার ১৭ জন ও নড়াইলের ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ২১ জুলাই সকাল সাড়ে ১১টায় হাসিনা (৬৫) নামে এক রোগীকে ভর্তি করা হয়। তার বাড়ি রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নে। তিনি চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।

খুলনা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডাঃ সাদিয়া মনোয়ার উষা জানান, সোমবার সকাল পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৭৩৭ জন। সন্ধ্যায় নতুন শনাক্তদের নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৮০০ জন। শনাক্তদের বেশির ভাগই খুলনা মহানগরীর। সোমবার সকাল পর্যন্ত মহানগরে মোট করোনা শনাক্ত রোগী ২ হাজার ৯৩৬ জন। আর নয় উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৮০১ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ২ হাজার ৫৯৮ জন এবং নারী ১ হাজার ১৩৯ জন। এপর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৮১৫ জন। মারা গেছেন ৫৬ জন।

উল্লেখ্য, খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ এপ্রিল। নগরীর করিমনগর এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংকার আজিজুর রহমান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন