প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬

তথ্য প্রতিবেদক : খুলনার নির্বাচনী জনসভায় তিন জেলার ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার দুপুরে খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি সবাইকে পরিচয় করিয়ে দেন।

বেলা সোয়া ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা এবং সঞ্চালনা করছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। কোরআন তেলাওয়াত করেন মাওলানা কাজী আবু রহীম।
জনসভায় বক্তব্য রাখেন খুলনা ও আশপাশের বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা। এরা হলেন খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের প্রার্থী রবিকুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের প্রার্থী আলি আসগর লবি, খুলনা-১ আসনের প্রার্থী আমির এজাজ খান, খুলনা-৬ আসনের মনিরুল হাসান বাপ্পি, সাতক্ষীরা-১ আসনে হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা-২ আসনের আব্দুর রউফ, সাতক্ষীরা-৩ আসনের কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা-৪ আসনের ড. মনিরুজ্জামান, বাগেরহাট-২ আসনের ব্যারিস্টার জাকির হোসেন, বাগেরহাট-৩ আসনের ফরিদুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের সোমনাথ দে এবং আরও অনেকে।