২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৬:১৫

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনার সোনাডাঙ্গাস্থ ইব্রাহীম মিয়া রোডের জমিদার বাড়ির ওয়ারিশ মিয়া বাবর হোসেনের অংশ দখলের উদ্দেশ্যে জীবননাশের হুমকি প্রদান করা হয়েছে। আপন ভাইয়ের মেয়ে জামাই কর্তৃক এ অন্যায় অবিচারের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তাভোগি নিজেই। বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি অভিযোগগুলি তুলে ধরেন এবং বিচারের দাবি জানান।

লিখিত বক্তব্যে মিয়া বাবর হোসেন বলেন, মরহুম জমিদার ইসমাঈল মিয়ার ৬ ছেলে ও ৩ মেয়ের মধ্যে ৪র্থ তিনি। নিঃসন্তান হওয়ায় তিনি বিভিন্ন সময় ঢাকায় থাকতেন। এই সুযোগে তার সেজ ভাইয়ের স্ত্রী শিউলি বেগম ও তার মেয়ের জামাই ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা তারেক আহমেদ চৌধুরী তার মায়ের রুম, ড্রইং রুম, গেষ্ট রুমসহ বিভিন্ন রুম তালাবদ্ধ করে দখল করে রাখে। গত ৪ জুলাই তিনি খুলনায় এসে রুমে ঢুকতে গেলে তালাবদ্ধ দেখেন। এ সময় ভাইয়ের স্ত্রী শিউলি বেগমকে জিজ্ঞেস করেন তিনি কোথায় থাকবেন। শিউলি বেগম প্রতিউত্তরে দ্বিতীয় তলায় থাকতে বলেন। পরের দিন শিউলি বেগম ও মেয়ে জামাই বাবর হোসেনকে আধা ঘন্টার মধ্যে বাসা ছেড়ে চলে যেতে বলেন। নামতে দেরি হওয়ায় তার হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে। এরপর অজ্ঞাতনামা আরও ৪/৫ জন বহিরাগত এসে তার ঘাড় ধরে রাস্তায় বের করে দেয়। পরে তিনি সোনাডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন