২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:১৭

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র

প্রকাশিত: জুন ২৮, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনা জেলার বিভিন্ন উপজেলা হতে ১৯ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান করেছে সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম। শনিবার (২৮ জুন) সকালে নগরীর নতুন বাজারস্থ সিএসএস আভা সেন্টারে শিক্ষার্থীদের হাতে আর্থিক সহযোগিতা ও বিশেষ সংবর্ধনার সনদ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অথিতি খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরুল হাই মো: আনাছ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এমএফপি পরিচালক মো: সেলিম রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনার জোনাল ম্যানেজার মো: শফিকুল ইসলাম, পিআরও-সিএসএস বাংলাদেশ এর মো: আশিকুর ইসলাম। আরও উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার পংকজ আঢ্য ও মো: আমিরুল ইসলাম। এছাড়াও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে অতিথিবৃন্দ বলেন, খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) একটি জনকল্যাণব্রতী মানবিক উন্নয়ন প্রতিষ্ঠান। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের ভাগ্যহত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রয়াসে কাজ করে চলেছে। বাংলাদেশের ৪ টি বিভাগের ২৯ জেলার ২১২ টি থানা ও উপজেলাতে ঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন উপজেলাতে স্বাস্থ্য ও শিক্ষা সেক্টরের কার্যক্রম বিস্তৃত রয়েছে সিএসএস এর। মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতায় পরিচালিত ৪৮ টি হোপ নন ফরমাল প্রাইমারি স্কুলের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলগামী করে শিক্ষার সুযোগ করতে কাজ করে চলেছে এ প্রতিষ্ঠানটি। বিগত এক যুগেরও বেশি সময় ধরে সংস্থার সদস্যদের সন্তানদের মধ্যে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষাতে বৃত্তি/এ+ প্রাপ্ত উর্ত্তীণদের বিশেষভাবে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান করে আসছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন