২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:০৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

 খুলনায় মাদক, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৪ জন শীর্ষ সন্ত্রাসী আটক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা, ০৮ জুলাই ২০২৫:দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (০৮-০৭-২০২৫) ভোর রাতে খুলনার বিভিন্ন একালায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচলনা করে।

অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী শাকিল গ্রুপের প্রধান ও বি কোম্পানির অন্যতম সদস্য শাকিল শেখ, শহিদুল ইসলাম খোকন ও মোঃ শাকিল এবং অশিক গ্রুপের সদস্য ইয়াসিন আরাফাতকে খুলনার লবনচরা এলাকা হতে আটক করা হয়। এ সময় আটককৃত সন্ত্রাসী ইয়াসিন আরাফাতের বাসা তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পাইপ গান, বিভিন্ন গোলাবারুদ, স্টান গান, ১টি ডামি পিস্তল, বিভিন্ন দেশীয় অস্ত্র, ইয়াবা ও অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকৃত সকল সন্ত্রাসীর বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক মামলার অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও গোলা, মাদকসহ আটককৃত ব্যক্তিদের অইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে লবনচরা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকাররে নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এলাকাসমূহে এরূপ অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অভিযান ও টহল অব্যাহত রাখবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন