২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ২:৫২

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ২৬, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনায় মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টায় সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন ইমাদ পরিবহন কাউন্টারে এই সভার আয়োজন করে খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশ।

সভায় সভাপতিত্ব করেন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রবিউল। প্রধান অতিথি ছিলেন খুলনা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সড়কে যেন আর কোনো প্রাণ ঝরে না যায়, সেই লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে চালকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেপরোয়া ও দ্রুতগতির গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে এবং আইন মেনে চলতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন যশোর হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাসিম খান, কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ, মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ মোঃ নুরুজ্জামান চানু, পুলিশ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান হাওলাদার এবং ইমাদ পরিবহনের খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের এরিয়া ম্যানেজার মোঃ জাকির হোসেন ও দক্ষিণবঙ্গের ম্যানেজার রেজাউল করিম বাসু।

সভায় পরিবহন মালিক, চালক, সুপারভাইজার, হেলপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং নিরাপদ সড়ক নিশ্চিতে নানা মতামত তুলে ধরেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন