২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:৪৪

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর গ্রাহকদের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ২২, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর মেয়াদ উত্তির্ণ গ্রাহকদের মাঝে বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) দিনব্যাপী নগরীর শিববাড়ীস্থ কোম্পানীর নিজস্ব কার্যালয়ে খুলনা অঞ্চলের আল-আমিন বীমা প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী। উন্নয়ন সভা শেষে প্রধান অতিথি গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেন। এছাড়াও যারা কোম্পানীর লক্ষমাত্রা অর্জনে সক্ষম হয়েছেন তাদের মধ্যে থেকে শতাধিক কর্মকর্তাকে তিনি পুরস্কৃত করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, উর্দ্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন, ইসলামী ডিপিএস পকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ খলিলুর রহমান সিকদার, জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্দ্ধতন নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, আল-বারাকা ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ সোলায়মান হোসেন সোহাগ। এছাড়াও ইসলামী ডিপিএস প্রকল্পের সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ কামরুজ্জামান ও খুলনার জনপ্রিয় একক বীমা প্রকল্প ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বিপ্লবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন