২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:০৮

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক: খুলনা শহরকে সবুজায়নের আওতায় আনার জন্য নগরীর ৩১ টি ওয়ার্ডের ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০টি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়েছে গত জুলাই মাসে। সেটির পুনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন ও ৮টি স্কুলকে জেডসি বান্ধব সবুজ বিদ্যালয় ঘোষণা করা হয়। এ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও খুলনা শহর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর যৌথ আয়োজনে বুধবার (১৭ সেপ্টেম্বর ) বেলা ৩টায় বয়রাস্থ বাংলাদেশ ইনষ্টিটিউট অব ম্যানেজমেন্ট এর সম্মেলন কক্ষে খুলনা কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সম্পাদনায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরেন, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস। এসময় বিশেষ অতিথি ছিলেন, থানা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, কেসিসির ২৯ নং নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ হাফিজুর রহমান, ৩১ নং ওয়ার্ডের এস. কে শফিকুল হাসান, ৫ ও ৬ নং ওয়ার্ডের গাজী সালাউদ্দিন। এছাড়া ৮ সমন্বিত সবুজ বিদ্যালয় এর প্রধান শিক্ষকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় শিশু ফোরামের শিশু কল্যাণ সম্পাদক মালিহা জানাত।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন