৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:৫৪

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনায় অস্ত্র গুলি ও মোটরসাইকেল সহ দুজন গ্রেফতার

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক, খুলনা : খুলনায় অস্ত্র, গুলি, অবৈধ মোটরসাইকেলসহ হত্যা মামলার আসামি জনি মোল্লাকে (২০) ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও একটি মটর সাইকেল উদ্ধার হয়।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খুলনা থানাধীন রুপসা পুলিশ ফাঁড়ীর একটি টিম তার নেতৃত্বে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডিউটিরত অবস্থায় চানমারী এলাকা থেকে জনি ও সাব্বির আটক করে তাদেরকে তল্লাশি করে অবৈধ মোটরসাইকেল, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
জনির বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ দুটি মামলা রয়েছে। এছাড়া সাব্বিরের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানান ওসি।
এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা দায়ের হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন