১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:০৩

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

খুমেক হাসপাতালের ১১ দালালকে জেল জরিমানা

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অভিযান চালিয়ে ১১ জন দালালকে আটক করেছে র‌্যাব-৬এর একটি দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল ও জরিমানা করা হয়।
রোববার (২৭ আগস্ট) দুপুরের খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ অভিযান চালানো হয়।


সাজাপ্রাপ্তরা হলেন, লিটন মন্ডল (৩২), জোতির্ময় শীল (২৮), মোঃ শিফাজুর রহমান (২৮), রিয়াজুল ইসলাম (৩০), ফিরোজ হোসেন (২৭), ফারুক হোসেন (৩৩), ওসমান শেখ (২৯), সিমা বেগম (৩০), আরাফাত আদ্রঙ্গী (২৮), গোলাম রহমান (৩১) ও আব্দুল্লাহ আল মাহমুদ (২৭)। এদের প্রত্যেককে ১০০০ টাকা করে সর্বমোট ১১ হাজার টাকা অর্থদন্ড এবং লিটন মন্ডল(৩২) ও জোতির্ময় শীল (২৮) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকাল থেকে দালাল চক্রের সদস্যদের ধরতে অভিযান পরিচালনা করেন র‌্যাব-৬ এর সদস্যরা। হাসপাতালের ভেতরে বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহিঃবিভাগ ও বাইরের বেসরকারি ক্লিনিক থেকে দালাল সন্দেহে অনেককে ধরে নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে জড়ো করা হয়।
পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের জিজ্ঞাসাবাদ করে ১১ জনকে আইনের আওতায় এনে কারদণ্ড ও অর্থদণ্ড দেয়। আর বাকিদের ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দুইকর্মী জ্যোতির্ময় শীল ও লিটন মন্ডলকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া বাকি নয়জনকে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও হাসপাতালে ডিউটি করার অপরাধে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া অন্যান্যদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
##

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন