৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৮:৩০

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুবি’র সেই তিন শিক্ষকের দায়িত্ব পালনে বাধা নেই

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২১

  • শেয়ার করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত এবং দুই শিক্ষককে অপসারণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া আদেশের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। ওই তিন শিক্ষক  হলেন— আবুল ফজল (বাংলা বিভাগ), হৈমন্তী শুক্লা কাবেরী (ইতিহাস বিভাগ) এবং শাকিলা আলম (বাংলা বিভাগ)।

হাইকোর্টের এ আদেশের ফলে বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষকতা চালিয়ে যেতে কোনও আইনি বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। পাশাপাশি তিন শিক্ষককে নিয়ে খুবি কর্তৃপক্ষের দেওয়া আদেশের বিষয়ে রুল জারি করেছেন আদালত।

ওই তিন শিক্ষকের দায়ের করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম রাসেল চৌধুরী।

পরে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘গত ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন শিক্ষককে চাকরিচ্যুত ও অপসারণের আদেশ দেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া ২৮ জানুয়ারির আদেশের বিরুদ্ধে স্থিতাবস্থার আদেশ দিলেন এবং রুল জারি করলেন।’ তিনি বলেন, ‘যেহেতু ওই তিন শিক্ষক এখনও তাদের দায়িত্ব হস্তান্তর করেননি, তাই খুলনা বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষক হিসেবে কাজ চালিয়ে যেতে কোনও আইনি বাধা রইলো না।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন