৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৪:২৬

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খালেদা জিয়া দেশের স্বার্থ রক্ষা করেই দেশনেত্রী হয়েছিলেন-লবী

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খালেদা জিয়া দেশের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখায় সকলের কাছে দেশনেত্রী হয়ে ছিলেন। তিনি একাধিকবার হামলা মামলা জেল-জুলুমের শিকার হয়েও আমৃত্যু গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন।

জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিন বার প্রধানমন্ত্রী সহ পাঁচবার নির্বাচনে অংশগ্রহণ করে অপরাজিত ছিলেন। আজ তাঁর রুহের মাগফিরাত কামনা করছি, পাশাপাশি সকলে তাঁর আদর্শকে অনুসরণ করে শান্তি ও ঐক্যের আহ্বান জানাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলী আসগার লবি একথা বলেন।

মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নে বিএনপি নেতা সরোয়ারের সভাপত্বিতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি খুলনা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলী আসগার লবি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপোষহীন দেশনেত্রীর দোয়া অনুষ্ঠানে দাঁড়িয়ে আপনাদের প্রতি আহবান, দলের ঐক্য ও শক্তি বজায় রেখে নির্বাচনী প্রক্রিয়ার আগে দলের নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি করে সামনে অগ্রসর হবেন। দেশের জন্য দেশনেত্রী যে ত্যাগ করেছেন, আমরা আশাবাদী ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় এই ধরনের দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হবে। এর মাধ্যমে দলের ইতিহাস ও নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, আপনার সকলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকল ধর্মের বর্ণের শ্রেনীপেশার জনসাধারণ নিজ নিজ অবস্থান থেকে বিশেষ প্রার্থনা করবেন।

জিয়া পরিবার সব সময় দেশের ক্রান্তিলগ্নে দেশ গঠনে সামনে থেকে নেতৃত্বে দিয়ে এসেছে। তেমনি আসন্ন সংসদ নির্বাচনে আপামর জনসাধারণের জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে নেত্রীর অসমাপ্ত কাজগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পূর্ণ করবেন।

অন্যানের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা যুবদল আহবায়ক ইবাদুল হক রুবায়েত, ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা, মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস, দেলোয়ার হোসেন টুটুল, মোহাম্মদ আসলাম মোল্লা, মাসুম বিশ্বাস, ইলিয়াস মোল্লা, রাজ্জাক বিশ্বাস, সাইফুল বিশ্বাস, মাহাবুর মোল্লা প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন