২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:৪৮

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খালেদা জিয়া কঠিন অবস্থায় আছেন: ডা. জাফরুল্লাহ

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১

  • শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা করা হচ্ছে এমন অভিযোগ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এতে হুকুমের আসামি হবেন আইনমন্ত্রী।

বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তি ও উন্নত চিকিৎসার অধিকার বিষয়ে এ ‘নাগরিক সংবাদ সম্মেলন’ আয়োজন করা হয়।

ডা. জাফরুল্লাহ বলেন, খালেদা জিয়া কঠিন অবস্থায় আছেন, যেকোনো সময় চলে যেতে পারেন। ডাক্তারদের সব ফাইল দেখে ও লাইন দেখে বলছি, খালেদা জিয়ার মুখে ও পায়ুপথ দিয়ে রক্তপাত হচ্ছে।

তিনি বলেন, চার বিচারপতির মধ্যে একজন চিফ জাস্টিস হবেন। তাই খালেদা জিয়ার ইস্যুতে জামিন দিচ্ছেন না তারা। সুয়োমটো করে খালেদা জিয়ার জামিন দিয়ে দেন।

খালেদা জিয়ার কিছু হলে অভিযুক্ত সবাই জনগণের জুতা পেটা খাবেন মন্তব্য করে ডা. জাফরুল্লাহ আরও বলেন, ট্রান্স হেপাটিক লাইগেশন করা দরকার খালেদা জিয়ার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাফরুল্লাহ চৌধুরীর প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন