২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১২:১২

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

খালেদা জিয়ার সংগ্রাম রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে-জেলা বিএনপি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে নেতৃবৃন বলেন, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা। তার আপসহীন নেতৃত্ব ও সংগ্রাম বিএনপির রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, বিশেষ অতিথি খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী, বিশেষ অতিথি খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তৈয়েবুর রহমান, বিশেষ অতিথি জেলা বিএনপি সদস্য মনিরুজ্জামান বেল্টু, জেলা বিএনপি সদস্য আবু সাঈদ বিশ্বাস সদস্য।

৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে কয়রা উপজেলা বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে কয়রা উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নূরুল আমিন বাবুল সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন এ্যাড. আব্দুর রশিদ, সাবেক যুগ্ম সম্পাদক ও যুবদলের আহবায়ক শরিফুল আলম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব মোল্লা, যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান শোভন, উপজেলা কৃষকদলের আহবায়ক জিএম গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, জুবায়ের আহম্মেদ, আম্মার হোসেন রাজু, উপজেলা ছাত্রদল আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, কলেজ ছাত্রদল সভাপতি মামুন হোসেন, আবুল কালাম কাজল, প্রভাষক জামাল জাফরিন, আবুল কালাম কাজল, প্রভাষক মঞ্জুর মোর্শেদ, মাকসুদ আলম, মেহেদী হাসান সবুজ, আলমগীর হোসেন প্রমুখ।

দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাকারিয়া, মাওলানা আবুল কাশেম, মাওলানা বায়েজিদ হোসেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন