৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:৩৫

শিরোনাম
যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন

খালিশপুরে তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১

  • শেয়ার করুন

খালিশপুরে তেলবাহী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত
খুলনা, মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১
খালিশপুরে তেলবাহী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত
খুলনায় তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চাকাসহ ট্রেনের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর খালিশপুর বিআইডিসি রোড সংলগ্ন আলমনগর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খুলনা রেলওয়ের এরিয়া অপারেটিং ম্যানেজার মো. মজিবর রহমান বলেন, লাইনে সমস্যার কারণে বিকেল পাঁচটার দিকে তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। বগি তিনটির চাকা দুমড়ে-মুচড়ে যায়। তবে হতাতের কোনো খরব পাওয়া যায়নি। খুলনা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাবে।

এলাকাবাসী জানায়, রেললাইনের পাশে বসবাসকারীরা লাইনের ওপর দেওয়া পাথর ও ইটের খোয়া অব্যহত চুরি করায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। এ এলাকায় এক বছরে তিনবার একই ঘটনা ঘটেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন