৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,ভোর ৫:২৩

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

কয়রায় হলুদবুনিয়া খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : দক্ষিন অঞ্চলের কৃষির উৎপাদন বাড়াতে লবনাক্ততার জন্য অনাবাদী জমিকে আবাদি জমিতে রুপান্তরের জন্য কয়রার গড়িয়াবাড়ী খাল-পুন:খনন কাজ শেষে তা উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ র্কতৃক বাস্তবায়নাধীন এবং ইউএনডিপি ও ইউএনসিডিএফ সহযোগিতায় পরিচালিত লজিক প্রকল্পের আওতায় কয়রা সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের হলুদবুনিয়া খাল পুনঃখনন করা হয়।

আজ বৃহঃবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খালের কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার খুলনার উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ ইউসুপ আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ তারিক উজ জামান, ইউএনডিপি ডিস্ট্িরক ক্লাইমেট ফাইন্যান্স কো-অর্ডিনেটর মোঃ আছাদুল হক, কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, নাজমুছ সাদাত প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয় উক্ত খালটি খনন করায় এই এলাকার অনেক কৃষক তাদের জমিতে ২ বার ধান উৎপাদন সহ শাক-সবজী লাগাতে পারবে। এর আগে প্রধান অতিথি লজিক প্রকল্পের সহায়তায় মহারাজপুর ইউনিয়নের কালনা মহিলা দাখিল মাদ্রাসার আধুনিক রেইন ওয়াটার হার্ভেস্টার স্থাপন কাজ শেষে তার কার্যক্রম উদ্বোধন করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন