১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৪৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

কয়রায় দিনব্যাপী আশা’র ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : খুলনার কয়রায় মহান বিজয় দিবস উপলক্ষে বেসরকারি ঋণদানকারী সংস্থা আশা’র স্বাস্থ্য সেবাকেন্দ্র গিলাবাড়ি ব্রাঞ্চের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সহস্রাধিক রোগীকে সেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধা পর্যন্ত কয়রার গিলাবাড়ি আশা’র ব্রাঞ্চে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আশার গিলাবাড়ি ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার আব্দুর সবুরের সভাপত্বিতে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষা অনুরাগী মাস্টার কফিল উদ্দিন। বক্তব্য রাখেন আশা গিলা বাড়ি ব্রাঞ্চের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সোহেল রানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশা গিলা বাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেল্থ ইনচার্য তন্ময় দাস।

উক্ত আশার ফ্রি স্বাস্থ্য সেবাকেন্দ্রের মেডিকেল ক্যাম্পে এলাকার শিশু, দরিদ্র, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের নানা ধরনের রোগ,ডায়বেটিস পরিক্ষা ও শারীরিক সমস্যায় সহস্রাধিক রোগীকে ফিজিওথেরাপিসহ ফ্রি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন