৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:৪২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

কোভিড ১৯ টিকার বুস্টার ডোজ গ্রহণে জনসচেতনতা সৃষ্টিতে ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময়

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২

  • শেয়ার করুন

কোভিড ১৯ টিকার বুস্টার ডোজ গ্রহণে জনসচেতনতা সৃষ্টিতে খুলনায় রোববার ধর্মীয় প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে স্কুল হেলথ ক্লিনিকে এ সভা অনুষ্ঠিত হয়।
কোভিড ১৯ প্রতিরোধ : ঝুঁকি নিরুপন, যোগাযোগ, জুন সম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকররণ কর্মসূচির আওতায় বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা হয়।
সভায় বলা হয়, বুস্টার ডোজ টিকা গ্রহণে জনসচেতনতা সৃষ্টিতে ধর্মীয় প্রধানদের সচেতনতামূলক কাজ করতে আহবান জানানো হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: ফাহরীন ফাতমী জাহান। আলোচনায় অংশ নেন খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপার ভাইজার নাজনিন নাহার, মাধ্যমিক বিভাগের সদর জোনের সহকারী থানা শিক্ষা অফিসার মার্জান বিনতে আজাদ, দি হাঙ্গার প্রজেক্টের খুলনা অঞ্চলের সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু ,সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, জেলা সমন্বয়কারী অন্বেষা মজুমদার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন