২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১১:০৬

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

কেসিসি’র মেয়র পদে দায়িত্ব নিচ্ছেন তালুকদার খালেক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : আগামীকাল বুধবার খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) মেয়র পদে তৃতীয়বারের মত দায়িত্ব নিচ্ছেন আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। এইদিন সকালে খুলনা সিটি কর্পোরেশনের সাধারন সভা আহবান করা হয়েছে। স্থানীয় সরকার বিধান মোতাবেক এই সাধারন সভা থেকেই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ তাঁদের দায়িত্ব পালন শুরু করবেন।
গত ১২ জুন (২০২৩) এ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, সিটি কর্পোরেশনটিতে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন