২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:২৬

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

কেএমপি খুলনার অফিসার্স মেসের উদ্বোধন করেন আইজিপি

প্রকাশিত: জুন ২৫, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:

লাল ফিতা কেটে এবং নামফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কেএমপি, খুলনার অফিসার্স মেস উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। অত:পর খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল আইজিপিকে হাউস গার্ড সালামী প্রদান করেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় তিনি এই মেস উদ্বোধন করেন।
নগরীর খালিশপুর থানাধীন অফিসার্স মেসের উদ্বোধন শেষে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) কেএমপি, খুলনার অফিসার্স মেস নির্মাণ কাজের জন্য এবং পুলিশ বাহিনীকে দক্ষ, যুগোপযোগী স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, খুলনা মহানগরীতে দৃষ্টিনন্দন এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত অফিসার্স মেস উদ্বোধনের মধ্যদিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পুলিশ অফিসার্সদের আবাসন ব্যবস্থাপনা উন্নত হয়েছে। এর মধ্যদিয়ে কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং সরকারী সফরে খুলনা মহানগরীতে আগত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ আরো নিরাপদ পরিবেশে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবে।
এ সময় কেএমপির পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা; খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডএফ) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) মোছাঃ তাসলিমা খাতুন-সহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন