১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:৫৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান এমপি’র

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪

  • শেয়ার করুন

পাইকগাছা প্রতিনিধি:

খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন ও আবাসনের ফলে প্রতিনিয়ত কৃষি জমি কমে যাচ্ছে। ফলে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। এ জন্য পরিকল্পিতভাবে আমাদের সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এমপি রশীদুজ্জামান বলেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন শেখ হাসিনা সরকারের অনেক বড় সাফল্য। সাফলের এ ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমাদের কৃষিতে আধুনিক, যান্ত্রিকিরণ ও স্মার্ট প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন কৃষি জমির সঠিক ব্যবহার করতে পারলে কোন মানুষের অভাব থাকবে না এবং কর্মসংস্থানেরও অভাব হবে না। এমপি রশীদুজ্জামান আরো বলেন, তাপমাত্রা বাড়ার কারণে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। ফলে কৃষি ও ফসলী জমি লবণ পানি মুক্ত রাখতে হবে। লবণ সহিষ্ণু ফসলের উৎপাদন বাড়াতে হবে। প্রাকৃতিক উৎসের পানি সংরক্ষণ ও ভূগর্ভস্থ পানি ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছ ও ফসলের বহুমুখী উৎপাদন করতে হবে। এ জন্য তিনি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাইকগাছা আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস। উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী। উপস্থিত ছিলেন, সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় পাট ফসল ও উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদের জন্য পাট বীজ প্রনোদনা কর্মসূচীর আওতায় ২শ জন কৃষককে বিনামূল্যে ১ কেজি করে পাট বীজ ও উফশী আউশ ধান প্রনোদনা কর্মসূচীর আওতায় ২শ জন কৃষককে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন