৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:৫২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন আর নেই

প্রকাশিত: মার্চ ৪, ২০২২

  • শেয়ার করুন

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও সর্বকালের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্ন আর নেই। তার বয়স হয়েছিল ৫২ বছর।

শুক্রবার (৪ মার্চ) থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের ভিলায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফক্স ক্রিকেট জানিয়েছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, তাকে অচেতন অবস্থায় (কোহ সামুই অবকাশ এলাকার) ভিলায় পাওয়া গেছে। স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, এই সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে ওয়ার্নের পরিবার। বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে।

১৫ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার একের পর এক সাফল্যে সাজিয়েছিলেন ওয়ার্ন। তিনি ১৪৫ টেস্টে ৭০৮টি উইকেট নিয়েছেন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার। তারচেয়ে বেশি সর্বোচ্চ ৮০০ উকেট শিকার করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। এছাড়া ওয়ার্ন ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন। তিনি ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরাও হয়েছিলেন।

শুক্রবার সকালের দিকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটের আরেক কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার রডনি মার্শকে হারানোর খবর মিলেছিল। তিনিও হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

তার মৃত্যুশোকে বিহ্বল ক্রিকেটাঙ্গনে কয়েক ঘণ্টার ব্যবধানেই বড় ধাক্কা হয়ে এলো ওয়ার্নের চিরবিদায়ের খবর। কিংবদন্তি এ ক্রিকেটারের প্রয়াণে সাবেক-বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন শোকবার্তা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন