২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৯:২২

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

করোনা আক্রান্ত সংসদ সদস্য বাবুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২০

  • শেয়ার করুন

খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবুর শরীরে গত ৪ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়। উন্নত চিকিৎসার জন্যে সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়েছে।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা সংক্রমন শনাক্ত হয়েছিল। তারপর থেকে তিনি খুলনা মহানগরীর টুটপাড়া ফরিদ মোল্যার মোড়স্থ বাসভবনে হোম আইসোলেশনে ছিলেন। গত দু’দিনে শারিরিক অবস্থা স্থিতিশীল ছিল। ফলে আজ সকালে খালিশপুরস্থ তিতুমীর নৌ ঘাঁটি থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান জানান, তেমন কোন উপসর্গ ছিল না। বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি’র সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় নেয়া হয়েছে। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনাবাসীর কাছে দোয়া চেয়েছেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

প্রসঙ্গত: সাবেক ছাত্রনেতা সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, খুলনা জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন