২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৫:২৯

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

করোনায় মারা গেলেন স্বাস্থ্য সচিবের স্ত্রী

প্রকাশিত: জুন ১৪, ২০২০

  • শেয়ার করুন

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের সহধর্মিণী কামরুন্নাহার (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

শনিবার (১৩ জুন) রাত ১২টার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কামরুন্নাহার দুই পুত্র ও এক কন্যা সন্তানের জননী ছিলেন।

কামরুন্নাহারের জামাতা হাসান বিন আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তারও বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাস আক্রান্ত স্বাস্থ্য সচিবের সহধর্মিণী গত বুধবার (১০ জুন) সিএমএইচে ভর্তি হন।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রথমে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয় কামরুন্নাহারকে। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সিএমএইচে নেয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন