২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:২৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

কয়রায় সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাটের পর স্ত্রী-সন্তানকে মারধর

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : খুলনার কয়রায় ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ সিরাজুদ্দৌলা লিংকন এর বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী ও সন্তানদেরকে মারপিট করেছে স্থানীয় দুর্বত্তরা। এসময় সাংবাদিককে না পেয়ে তার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। গত বুধবার রাতে ২ নম্বর কয়রা গ্রামে এ ঘটনা ঘটে।

সিরাজুদ্দৌলার স্ত্রী রোকেয়া আকতার বলেন, বুধবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা বাড়ির গেটের সামনে আসে। ২০–২২ জন যুবক লিংকনের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা ঘরে ঢুকে সিরাজুদ্দৌলাকে খুঁজতে থাকে। না পেয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। বাধা দিলে তারা এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় রোকেয়া আকতারের গলার সোনার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় তারা। এ ছাড়া আলমারি থেকে টাকাও লুট করা হয়।

ঘটনার সময় ওই বাড়িতে ছিলেন সিরাজুদ্দৌলার ভাগনি সোনিয়া সুলতানা। তিনি বলেন, দুর্বৃত্তদের সবার মুখে মাস্ক ছিল। বাড়িতে ঢুকে তাঁর মামাকে (লিংকন) খুঁজে না পেয়ে মামি ও তাঁর কোলের শিশুকে মারধর করে সোনার গয়না ছিনিয়ে নেয়। তারা আমাকেও মারধর করে মামা কোথায় লুকিয়ে আছে, জানতে চায়। ঘটনার পর থেকে আমরা নিরাপত্তহীনতায় ভুগছি।

এ বিষয়ে সাংবাদিক সিরাজুদ্দৌলা বলেন, বুধবার বিকেলে উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (৪৫তম ব্যাচ) ছাত্র রাতুল হাসান আমাকে জড়িয়ে বক্তব্য দেন। পরে তাঁর নেতৃত্বেই আমার বাড়িতে হামলা হয়েছে। এর আগে আমি বাড়ি থেকে বের হয়ে আসায় প্রাণে রক্ষা পেয়েছি। তাঁরা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে রাতুল হাসান বলেন, গতকালের ওই সমাবেশে কয়েকজন সাংবাদিকের বিতর্কিত কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেওয়া হয়। এ সময় সাংবাদিক লিংকনের নাম উঠে আসে। পরে শুনেছি, তাঁর বাড়িতে হামলা হয়েছে। সেখানে আমার নাম জড়ানো হচ্ছে। আমি কোনোভাবে ওই ঘটনার সঙ্গে জড়িত নই।

এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার দুপুরের পর থানায় অভিযোগ করা হবে বলে জানিয়েছেন সিরাজুদ্দৌলা। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহ আলম জানান, খবর পেয়ে ওই সাংবাদিকের বাড়িতে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন