২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৩:৫৫

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

কপিলমুনিতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের আউটলেট শাখার শুভ উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, কপিলমুনি (খুলনা) প্রতিনিধিঃ

কপিলমুনিতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৩৭৩ তম আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় কপিলমুনি বাজার ধান্যচত্বর সংলগ্ন সরদার হোমের দ্বিতীয় তলায় এর উদ্বোধন করা হয়।

সম্পুর্ণ শরিয়াহ মোতাবেক পরিচালিত আল আরাফাহ ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবা সমুহ ও ইসলামী শরিয়াহ অনুযায়ী এর সুবিধা নিয়ে আলোচনা করেন বক্তারা।

বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ্ব এরফান আলী মোড়লের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং আলহাজ্ব আবেদ আহমেদ খান।

প্রধান আলোচক ছিলেন, কপিলমুনি জে এ সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মুফতি মাওঃ বোরহান উদ্দিন।

আলহাজ্ব মোঃ দিদারুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও চুকনগর শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর সঞ্জয় দাশ, সাবেক ব্যাংকার ও ক্রীড়া সংগঠক শেখ আব্দুর রশিদ,

এ সময় আরো বক্তব্য রাখেন, কপিলমুনি কলেজের ভাইস প্রিন্সিপাল ত্রিদীপ কান্তি মন্ডল, সাংবাদিক শেখ আব্দুল গফুর, কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি শেখ শামসুল আলম পিন্টু, সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ আছাদুর রহমান পিয়ারুল, অধ্যাপক রেজাউল করিম খোকন, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ, কপিলমুনি পুলিশ ফাঁড়ি জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আমিনুর রহমান সিরাজী, মাওঃ এম নজরুল ইসলাম।

অনুষ্ঠানে কপিলমুনি বাজারের ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সুধিজন উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন