৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:১৯

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: জুলাই ২১, ২০২১

  • শেয়ার করুন

কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার পক্ষ থেকে একটি সুন্দর সকালের প্রত্যাশায় দরিদ্র কর্মহীন ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ

খুলনার লবনচরা এলাকায় ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থা। মঙ্গলবার বিকাল ০৫ টার সময় সামাজিক দুরত্ব বজায় রেখে দরিদ্র কর্মহীন ১০০ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের উপদেষ্টা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিজ তহবিল থেকে সেমাই, চিনি, দুধ,বাদাম,কিচমিচ ও মসলা সহ বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী সম্পৃক্ত করে এলাকার হতদরিদ্র এবং লক ডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় সংগঠনের চেয়ারম্যান ডা.মোঃ জাহাঙ্গীর আলম রায়হান বলেন, করোনার শুরু থেকে কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার সদস্য গন জন সচেতনা মুলক প্রচারনা,খাদ্য সহায়তা, মাক্স বিতরণ সহ বিভিন্ন স্বাস্থ্য সহায়তায় কাজ করে আসছে। তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য। করোনার লকডাউনে অনেক খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পিছিয়ে পড়েছেন। যাদের মধ্যে অনেকে আছে কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারেনা। এসকল ব্যক্তিদের চিহ্নিত করে কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থা নিজেদের সাধ্যের ভিতর সহযোগিতা করে আসছেন।

এসময়ে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার ভাইস চেয়ারম্যান রুমানা আক্তার,জেনারেল সেক্রেটারি তাপস কুমার রায়, এ্যাসিস্টান্ট ,জেনারেল সেক্রেটারি শেখ ইসলামুল হক মোঃ মনিরুজ্জামান মনির, সুরজিৎ ঢালী,সুশংকর সরদার সহ সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠনের সদস্যরা বলেন এভাবে যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে,অনেক বেশি মানুষ ভাল থাকতে পারতো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন