১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:৪৯

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

কক্সবাজারে পাহাড়ধসে মা-মেয়েসহ নিহত ৪

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩

  • শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে পাহাড়ধসে চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন শিশু ও একজন নারী। সোমবার (৭ আগস্ট) বিকেলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ও চকরিয়া উপজেলার পূর্ব ভিলিজার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জান্নাত আরা (২৮) ও তার মেয়ে মাহিম আক্তার (২)। বাকি দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার বরইতলী ইউনিয়নের পূর্ব ভিলিজার পাড়ায় পাহাড়ধসে একটি মাটির ঘরের দেওয়ালে পড়ে। এতে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ওই এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া মাতামুহুরী নদীতে ভেসে আসা লাকড়ি তুলতে গিয়ে শাহ আলম (২৮) নামের এক পান ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের হাজিপাড়ার মৃত জাকের হোছাইনের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে জান্নাত আরা (২৮) ও মাহিম আক্তার (২) নামের দুজন নিহত হয়েছেন। তারা ক্যাম্পের ৯ নম্বর ব্লকের আনোয়ার ইসলামের স্ত্রী ও কন্যা। মা-মেয়ের সুরতহাল তৈরির পর বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়।

এদিকে মহেশখালীতে টমটমের ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে ইয়াছিন মামুন (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় লিডারশিপ হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র। মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন