২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৮:০৪

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ওয়ান ব্যাংক লিমিটেডের ভোমরা উপশাখার উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২

  • শেয়ার করুন

জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ওয়ান ব্যাংক লিমিটেডের ভোমরা উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। (৬ ফেব্রæয়ারী ২০২২) সকাল ১০.০০ টায় ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ ফিতা কেটে সাতক্ষীরা শাখার অধীনে ভোমরা উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ওয়ন ব্যাংকের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ উপশাখার মাধ্যমে গ্রাহকরা সকল প্রকার ব্যাংক হিসাব খোলা, সকল প্রকার ডিপিএস এবং এফডিআর হিসাব খোলা, সকল প্রকার লোন প্রসেসিং, নগদ টাকা জমা ও উত্তোলন, ক্লিয়ারিং চেক, পে-অর্ডার ও চেক জমা, পে-অর্ডার ইস্যু সহ সকল প্রকার আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহন করতে পারবেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক খুলনার জোনাল ইনচার্জ আবু সাঈদ মোঃ আব্দুল মান্নান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুনুর রশিদ, জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা শিমুন শামস, ভোমরা বিজিবি কোম্পানি সদরের সুবেদার হুমায়ুন কবির, ওয়ান ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার আনিসুজ্জামান, ভোমরা শাখার ইনচার্জ মোস্তফা ছামিউ, বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী জাকির হোসেন মন্টু, আবু মুছা, মাছ রাঙ্গা টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল সহ ওয়ান ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ভোমরা স্থল বন্দরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন