১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১:২৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

ওমিক্রনের ওষুধ অনুমোদন যুক্তরাজ্যে

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১

  • শেয়ার করুন

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের চিকিৎসায় গ্ল্যাক্সোস্মিথক্লাইনের মুখে খাওয়ার ওষুধ বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওষুধটিতে রয়েছে এক ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি। এতে রয়েছে এক ধরনের প্রোটিন যা শরীরের কোষে যা করোনাভাইরাসের স্পাইক প্রোটিনের প্রবেশ করার ক্ষমতা কমিয়ে দেয়। খবর বাংলানিউজের।
ব্রিটিশ ওষুধ এবং স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা (এমএইচআরএ) জানিয়েছে, যারা মারাত্মক করোনা সংক্রমণে ভুগছেন এবং যাদের জীবনের ঝুঁকি রয়েছে তাদের বিরুদ্ধেও গ্ল্যাক্সোস্মিথক্লাইনের এই ওষুধ কার্যকর। এমনকি করোনার উদ্বেগজনক ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধেও এই ওষুধ কার্যকর বলে ওষুধটির নির্মাতা প্রতিষ্ঠান দাবি করেছে।
এমএইচআরএ জানিয়েছে, সোট্রোভিম্যাব নামে এই ওষুধটি মৃদু থেকে মাঝারি করোনার সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকি কমাতে নিরাপদ এবং কার্যকর বলে প্রমাণিত হয়েছে বলে উৎপাদক সংস্থা দাবি করেছে। গ্ল্যাক্সোস্মিথক্লাইন এক বিবৃতিতে জানিয়েছে, সোট্রোভিম্যাব নতুন ওমিক্রন সার্স-কভ-টু ভ্যারিয়েন্টের মিউটেশনের ঠেকাতে কার্যকর ভূমিকা রাখে। ওমিক্রনের বিরুদ্ধে এই ওষুধ কতটা কার্যকর সেটা নিরপেক্ষভাবে নিশ্চিত হওয়ার জন্য ওষুধটি নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। ২০২১ সালের শেষ নাগাদ এ ব্যাপারে চূড়ান্ত জানানোর পরিকল্পনা আছে গ্ল্যাক্সোস্মিথক্লাইনের।
এমএইচআরএ জানিয়েছে, এই ওষুধের একটি ডোজই করোনা সংক্রমিত প্রাপ্তবয়স্ক ব্যক্তির হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকি ৭৯ শতাংশ কমাতে পারে। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন