১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:২৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

এ কেমন শত্রুতা বেনাপোলে বিষ জাতিয় ইনজেকশন পুশ করে ৫ টি গরু মেরে ফেলার অভিযোগ

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল ।
মানুষ শত্রুতা করে পুকুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে, ক্ষেতের জমির ফসল নষ্ট করে গাছ কেটে। এবার ব্যতিক্রম শত্রুতা করে গরুর খামারে বিষ যুক্ত ইনজেকশন পুষ করে ৫টি গরু মেরে ফেলার ঘটনা ঘটেছে। বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে খোকন সেখ এর গরুর খামারে রোববার রাত্রে এ ঘটনা ঘটে। প্রায় সাড়ে ৭ লাখ টাকার ৩টি ফ্রিজিয়াম দুধ ওয়ালা গাভি ও ২টির পেটে বাচ্চা গাভি বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে বলে অভিযোগ করেছে। তবে কারা এই গরুর খামারে বিষ প্রয়োগ করেছে তা খামারী খোকন বলতে পারে নাই। এছাড়া ওই খামারের আরো দুটি গরু  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সোমবার সকালে সরেজমিনে যেয়ে দেখা যায় ৫টি বিশালাকৃতির গরু মৃত্যু দেহ নিয়ে খামারে পড়ে আছে।

বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুর আলী শেখের ছেলে খামার ব্যবসায়ি খোকন সেখ ওরফে তারকাটা খোকন কান্না জড়িত কন্ঠে  বলেন তার সাথে কারো দ্বন্দ নাই। বিনা কারনে তার খামারে কে বা কারা প্রবেশ করে ইনজেকশন পুশ করে গরুগুলি মেরে ফেলেছে। তিনি সরকারের কাছে ক্ষতিপুরুন দাবি করেন। খোকন বলেন আমার উপর যদি কারো রাগ থাকে সে আমাকে শাস্তি দিক। কিন্তু এভাবে আমার সব স্বপ্ন বিলিন করে দিল কেন? আমি পরিশ্রম করে সন্তানের মত গরুগুলো লালন পালন করি একটু  ভালোভাবে বাঁচার আশায়। তার গরুর মুল্য সাড়ে ৭ লাখ টাকা বলে দাবি করেন। এ ব্যপারে শার্শা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেছেন।

একই গ্রামের খামার ব্যবসায়ি শরিফুল ইসলাম বলেন এরকম গরুর মৃত্যু কখনো দেখি নাই। তাছাড়া গরু গুলো সুস্থ ও সবল। হঠাৎ গরুগুলো মৃত্যুর কোলে ঢলিয়ে পড়ে। এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজা বলেন আমার কাছে একটি ক্ষতি পুরুন দাবি করা হয়েছে। আর আমি তাদের বলেছি যদি কেউ শত্রুতা মুলক গরুগুলো মেরে থাকে তবে থানায় অভিযোগ দিতে।
বেনাপোল পোর্ট থানায় খোঁজ নিয়ে জানা গেছে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২১/০৪/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন