১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১০:৪৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

উপকূলে ঘন কুয়াশায় নৌযান ও যানবাহন চলাচল বিঘ্নিত

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে রবিবার (২৪ ডিসেম্বর) ভোর থেকে মোংলা উপকূলের আকাশ মেঘলা ও কুয়াশাচ্ছন্ন রয়েছে। তাই কুয়াশায় ঢাকা পড়েছে মোংলাসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকা। ঘন কুয়াশায় বন্দরের পশুর ও বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেল দিয়ে নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে।

সেই সাথে কুয়াশায় মোংলার মহাসড়কে হেডলাইট চালিয়ে চলাচল করছে যানবাহন। সড়কে যান চলাচলও বিঘ্নিত হচ্ছে। এদিকে আকাশ মেঘলা, সূর্যের দেখা না মেলা ও কুয়াশার সাথে বাতাসে শীতের প্রকোপ বাড়ছে। ফলে স্বাভাবিক জনজীবনে এর বিরুপ প্রভাবও পড়ছে।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন’র মোংলা শাখা সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু বলেন, ঘন কুয়াশার কারণে বন্দরের পশুর নদীতে থাকা পণ্যবাহী নৌযান (কার্গো, কোস্টার ও বার্জ) চলাচল বিঘ্নিত হচ্ছে। দুর্ঘটনার আশংকায় এ সকল জাহাজের মাস্টার ও ষ্টাফেরা নৌযান চলাচল থেকে বিরত থেকে অলস অবস্থান করছেন।

মোংলা বন্দর লঞ্চ লেবার এ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার মাস্টার বলেন, কুয়াশায় নদীতে সামনে পিছনে কিছু দেখা যাচ্ছেনা। তাই বন্দরে অবস্থানরত বিভিন্ন জাহাজ থেকে পণ্য নিয়ে গন্তব্যের অপেক্ষায় শতশত নৌযান।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, দিনের তুলনায় রাতে কুয়াশা বেশি থাকবে। সেই সাথে আকাশও মেঘাচ্ছন্ন থাকবে। এমন অবস্থা বিরাজমান থাকবে সোমবারও। তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানান তিনি।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন