৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:৩৮

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ইমরানকে হত্যা করতে এসেছিলাম’

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২

  • শেয়ার করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনায় নিরাপত্তাবাহিনীর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এক সন্দেহভাজন হামলাকারী।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের রেকর্ড করা এক ভিডিওতে সন্দেহভাজন হামলাকারী বলেন, ‘আমি শুধু ইমরান খানকে হত্যা করতে এসেছিলাম। আমি এটা করেছি কারণ তিনি জনগণকে বিভ্রান্ত করছিলেন। আমি এটা মেনে নিতে পারিনি। যেদিন তিনি সমাবেশ শুরু করেন সেদিন থেকেই আমি এটা করার সিদ্ধান্ত নেই।’

তিনি আরও বলেন, ‘এর পেছনে আর কেউ জড়িত না। আমার সঙ্গে কেউ নেই।’

সন্দেহভাজন হামলাকারী জানান, মোটরসাইকেলে তিনি ওয়াজিরাবাদে এসেছিলেন। সাইকেলটি তার মামার দোকানে রেখেছিলেন।

ভিডিও ফুটেজটি পুলিশ রেকর্ড করেছে বলে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলজাজিরাকে নিশ্চিত করা হয়েছে।

এদিকে ইমরানের খানের জ্যেষ্ঠ সহযোগী রওফ হাসানের বরাতে আলজাজিরা জানায়, ইমরান খানের ওপর হামলায় জড়িতদের ১ জন নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছেন। সেসময় অপর ১ জনকে আটক করেছে দেশটির পুলিশ।

রওফ হাসান বলেন, ‘ইমরান খানকে হত্যার উদ্দেশে হামলা করা হয়।’

আজ বৃহস্পতিবার আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চের সপ্তম দিনে রাজধানী থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২০ মাইল) দূরে ওয়াজিরাবাদে এ হামলার ঘটনা ঘটে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন