১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১০:৪২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

ইউক্রেনে রাশিয়ার হামলা, ভারতের নড়বড়ে অবস্থানে ক্ষিপ্ত বাইডেন

প্রকাশিত: মার্চ ২২, ২০২২

  • শেয়ার করুন

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনে যুক্তরাষ্ট্রের দেখানো পথে হাঁটেনি ভারত। আর তারই ক্ষোভ ঝারলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্য কোয়াড সদস্যদের প্রশংসা করলেও ভারতকে কটাক্ষ করে তিনি বলেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন নিয়ে ভারতের অবস্থান নড়বড়ে।

স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বলেন, ‘‘কোয়াড সদস্যদের মধ্যে একমাত্র ভারতের অবস্থানই নড়বড়ে। জাপানের অবস্থান কড়া। অস্ট্রেলিয়াও কড়া প্রতিক্রিয়া দিয়েছে।’’

দিল্লির সঙ্গে বহু পুরনো বন্ধুত্ব মস্কোর। ফলে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ভারত। জাতিসংঘের নিন্দাপ্রস্তাবেও ভোটদানে বিরত থেকেছে দেশটি। ভারতের এমন অবস্থান পছন্দ হয়নি যুক্তরাষ্ট্রের।

শুধু তাই নয়, ইউক্রেন আগ্রাসনের কারণে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার ওপর তেল-গ্যাস আমদানিসহ নানা নিষেধাজ্ঞা দিলেও ভারত তাতে সাড়া দেয়নি। বরং ভারতের তেল কোম্পানিগুলো এখনো রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রেখেছে। অপেক্ষাকৃত কম দামে মস্কো থেকে তেল পাচ্ছে দিল্লি, এমন খবরও চাওড় হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। ইউক্রেন-রাশিয়ার লড়াই গড়িয়েছে ২৭তম দিনে। এরই মধ্যে কয়েকশ মানুষ হতাহতের খবর পাওয়া গেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিলেও থামতে নারাজ পুতিন সরকার।

সূত্র: এনডিটিভি

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন